ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের ছুটি শুরু ২৭ এপ্রিল

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ২৭ এপ্রিল থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে- বিষয়টি বিজিএমইএ ও বিকেএমইএ’র মাধ্যমে আমাদের জানানো হয়েছে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়; সেটি নিশ্চিত করা হবে।


তিনি বলেন, যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ইদের যানবাহন পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ-রুটে দিতে পারবো।

ads
ads
ads

Our Facebook Page

↑